‘রাসেল: ছোট্ট সোনা’ শিশুতোষ চলচ্চিত্র আনছে আইসিটি বিভাগ

১৮ অক্টোবর, ২০২১ ১০:৫৪  
প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘রাসেল: ছোট্ট সোনা’ নিয়ে শিশুতোষ চলচ্চিত্র তৈরি করবে আইসিটি বিভাগ। আগামী এক বছরের মধ্যেই এই বিশেষ ভিজ্যুয়ালটি হাতে পাবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয়ভাবে অনুষ্ঠিত প্রথম শেখ রাসেল দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া সভাপতির বক্তব্যে এই তথ্য জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সংযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখ করে তিনি আরো জানান, এ বছরেই শিশু কিশোরদের জন্য শেখ হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস নামের নতুন গেমিফিকেশনটিও উন্মুক্ত করা হবে। অনুষ্ঠানে শিশু বক্তা আফসার জাফর সৃজিতা ছাড়াও আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদুল্লাহ বক্তব্য রাখেন। এছাড়াও ৫টি ক্যাটাগরিতে দুইজনকে মোট ১০ জনকে স্বর্ণপদক দেয়া হয়। এরপর থিম সং ও আমার পারান পাখি আমি কত ডাকি পরিবেশন করা হয়।